,

নিজের আসল পরিচয় জানালেন রাশিয়ান সেই ‘পর্নস্টার’ ফ্যান

news-image

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী দিনে গ্যালারিতে এক সুন্দরীর সরব উপস্থিতি নজরে এসেছিল দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় তার ছবি প্রকাশ হলে তা নিয়ে শুরু হয় হইচই। রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে ‘হটেস্ট ফ্যান’ও বলা হচ্ছিল তাকে। কিন্তু রাশিয়ার হয়ে গ্যালারি মাতানো সেই নাটালিয়া নেমচিনোভা নীল ছবিতে অভিনয় করেন, এমন খবর ছড়িয়ে পড়ে অনলাইনে।

এর পরিপ্রেক্ষিতে নাটালিয়া নেমচিনোভা জানিয়েছেন, নীল ছবিতে কাজ করেন না তিনি। তার সাবেক প্রেমিক অনলাইনে তার ভিডিও ছড়িয়ে দিয়েছে বলে দাবি করেন এই সুন্দরী।

নাটালিয়া বলেন, ‘আমি কখনোই নীল ছবিতে কাজ করিনি। অর্থের বিনিময়ে শরীর বেচার তো কোনো প্রশ্নই নেই। একসময় মডেলিং করতাম। তবে সেটাও আমার স্থায়ী কাজ ছিল না।’ পাঁচ বছর আগে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় নাটালিয়ার। সেই সম্পর্ক ভাঙার পর ছেলেটি তার নগ্ন ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

নাটালিয়ার ভাষ্য, ‘আমার জীবনে একটি অনেক পুরনো গল্প আছে। পাঁচ বছর আগে একজনের সঙ্গে আমার সম্পর্ক হয়। পরবর্তী সময়ে সেই সম্পর্ক শেষ হলে ছেলেটি আমার কিছু গোপন ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়। আর সেই থেকেই ঘটনার উৎপত্তি।’

নিজের নামের পাশে পর্নস্টার খেতাব জুড়ে দেওয়াতে কষ্ট পেয়েছেন নাটালিয়া। তিনি বলেন, ‘আমি এসব কিছুতে অনেক কষ্ট পেয়েছি। এমনকি আমি কেঁদেছিও। আমি ভাগ্যবতী যে, আমার পাশে কয়েকজনকে পেয়েছি। তারা জানেন, আমি কেমন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর