,

সাবেক স্ত্রীর বিয়েতে খুশি সাবেক স্বামী

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন। দুজনেরই এর আগে বিয়ে ছির। বাপ্পা-চাদনীকে ডিভোর্স দিয়ে তানিয়াকে বিয়ে করেন। অপরদিকে তানিয়ার সঙ্গে অনেক আগেই ডিভোর্স হয়ে যায় নির্মাতা দেবাশীষ বিশ্বাসের।

প্রেম করেই বিয়ে করেছিলেন তানিয়া- দেবাশীষ। ২০১০ সালের ৩০ মার্চ বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙ্গে যায় তাদের সংসার। দুজনের জীবন বাঁক নেয় দুটি পথে। তারপর ২০১২ সালের ৪ অক্টোবর দেবাশীষ বিশ্বাস বিয়ে করে সংসারি হন।

অন্যদিকে তানিয়া হোসাইন বিয়ে না করলেও একাধিক প্রেমের সর্ম্পকে জড়িয়েছিলেন। অবশেষে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন। এ প্রসঙ্গ দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি এখন যথেষ্ট সুখে আছি ভালো আছি। আমার স্ত্রী ও সন্তান আছে। দীর্ঘদিন হয়েছে আমি নতুন করে সংসার শুরু করেছি।

আমার বিয়ের পরে আমিও চেয়েছিলাম তানিয়া সুখী হোক। একটা মানুষের সঙ্গে বিচ্ছেদ হওয়া মানে তাঁর সবকিছু খারাপ বলে তা নয়। তানিয়া নতুন জীবন শুরু করেছে। তানিয়া যাকে বিয়ে করেছেন তিনি হলেন বাপ্পা মজুমদার দাদা। আমাদের সবার প্রিয় মানুষ। তাঁর মতো ভালো মিউজিশিয়ান খুব কমই আছে। তিনি একজন ভালো মানুষও। আমি বলব, তানিয়া একজন ভালো জীবন সঙ্গী পেয়েছে। আর বাপ্পা দাদার জন্য অনেক শুভ কামনা রইল। আশাকরি দুজনেই সুখী হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর