,

পরস্পরকে খাইয়ে দিলেন শাকিব-বুবলী

news-image

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে হয়ে গেল শাকিব খান-বুবলীর নতুন ছবি ‘একটা প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবির মহরত। ছবিটি নির্মাণ করছেন গুণী নির্মাতা শাহীন সুমন।

শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবির মহরত কেক কেটে করা হয়। বেশ আনদ ঘন মুহূর্তে ছবির নায়ক-নায়িকা পরস্পরকে কেক কেটে খাইয়ে দেন। এসময় অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতে থাকে। ছবির প্রযোজক সেলিম খান শাকি-বুবলীকে কেক খাইয়ে দেন। শাকিবও এক এক করে কেক কেটে খাইয়ে দেন।

এর আগে শাকিব বলেন, সকালে ঘুম ভেঙেছে আমার ভাইজান এলোরে ছবির পরিচালকের ফোনে। তিনি জানালেন বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। শুধু তাই না, যে কারণে আমি এতো আনন্দিত সেটা হলো ছবিটি আরেকটি স্টেটে মুক্তি পেয়েছে।

পশ্চিমবঙ্গের পর আসামে মুক্তি পেয়েছে জানিয়ে শাকিব বলেন, জয়দীপ মুখার্জি বললেন, ছবিটি আসামে মুক্তি পেয়েছে। সেখানেও বেশ ভালো ব্যবসা করার কথা রয়েছে। ইতোমধ্যে আসামের ভালো ভালো সিনেমা হলে ছবিটি চলে গেছে।

গত ঈদে মুক্তি পেয়েছে শাপলা মিডিয়ার ব্যানারে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি। এখন পর্যন্ত ছবিটি ভালো ব্যবসা করছে। ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর