,

দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের বাড়িতে দুই লাশ উদ্ধার!

news-image

বিনোদন ডেস্ক :
দক্ষিণের চলচ্চিত্রে রজনীকান্ত একটা আবেগের নাম। এরপর যারা সেই অঞ্চলের চলচ্চিত্রকে আলোকিত করে রেখেছেন তাদের মধ্যে সেরা একজন নাগার্জুন। সিনেমাতে আগের মতো আর জৌলুস নেই তার। তবে শুটিং নিয়েই কাটে তার দিন।

রোজকার মতো সেদিনও শুটিং করছিলেন তিনি। হঠাৎই পেলেন এক দুঃসংবাদ। হায়দরাবাদের শহরতলি পিপি রেড্ডি গুড়া এলাকায় ভারতের দক্ষিণের চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নাগার্জুনের খামারবাড়ি। সেখান থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আর শুটিং স্পটেই নাগার্জুন সেই খবর পান।

জানা গেছে, ভেঙ্কাটা রাজু (৩২) ও দুর্গা (৩০) ওই খামারবাড়ির শ্রমিক ছিলেন। তারা পূর্ব গোদাভরি জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তের পর পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত রোববার রাতে এই খামারবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তারা।

পুলিশ বলছে, গেল রোববার রাতে সেই খামারবাড়িতে বৈদ্যুতিক ট্রান্সফরমার পরীক্ষা করতে যান ভেঙ্কাটা রাজু। কিন্তু সেই ট্রান্সফরমারের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল, তা খেয়াল করেননি ওই শ্রমিক। ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কাছাকাছি ছিলেন তাঁর স্ত্রী দুর্গা। স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। মারা যান দুজনই।

ঘটনা জানাতে পেরে শুটিং স্থগিত করে নাগার্জুন দ্রুত নিজের খামারবাড়িতে যান। দুর্ঘটনায় নিহত দম্পতির পরিবারকে সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর