,

বাণিজ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে ৮ লাখ কোটি ডলার ক্ষতির আশঙ্কা

news-image

যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতি ও করারোপের ফলে ইতিমধ্যে শেয়ারবাজারে চীন ও তুরস্কের শেয়ার অন্তত ২০ শতাংশ পতন ঘটেছে। শেয়ারবাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এধরনের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ৮ লাখ কোটি ডলারের ক্ষতি নিয়ে আসতে পারে। গত নভেম্বর থেকে এধরনের মুদ্রা অবমূল্যায়ন শুরু হয়েছে যার গতি পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

গত ১০ মাসে এমএসসিআই এমার্জিং বাজার সূচক সর্বনি¤েœ অবস্থান করছে। এ বাজারে ২৪ ভিন্ন দেশের মুদ্রার মধ্যে ১৪টির অবমূল্যায়ন ঘটে। সাংহাই কম্পোজিট ইনডেক্স গত জানুয়ারি থেকে পতন ঘটে ২০ শতাংশ। ঝুঁকি বেড়েছে মার্কিন ট্রেজারির সার্বভৌম বন্ডেরও। একের পর এক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সব বাণিজ্য হুংকার ছাড়ছেন প্রতিপক্ষ চীনের কাছ থেকে অনুরুপ প্রত্যাঘাতের ঘোষণা আসছে। যা বিশ্ব অর্থনীতিতে এক জটিল পরিস্থিতির সৃষ্টি করছে।

বিশ্বের দুটি বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের এধরনের বাণিজ্য দর কষাকষির মধ্যে বিশ্লেষকরা ফেডারেল রিজার্ভের আরো কঠোর মনোভাব ও তেলের দর বৃদ্ধির আভাস দিচ্ছেন। মরগ্যান স্ট্যানলির এশিয়া বিষয়ক ও বাজার বিশেষজ্ঞ জনাথান গার্নার এখন শেয়ার বাজার ও অর্থনীতির গতিবিধিকে বিপদজনক বলে অভিহিত করেছেন। তার মতে এমন পরিস্থিতি অনেককে নির্বোধে পরিণত করে ছাড়বে। ব্লুমবার্গ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর