,

বৈঠকে ২০ দলীয় জোটের নেতারা

news-image

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে জরুরি বৈঠক বসেছে ২০ দলীয় জোট ও বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাছাড়া সভায় উপস্থিত আছেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব.সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তাজা, এনপিপি চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এলডিপি মহাসচিব ড.রেদোয়ান আহম্মেদ, সিনিয়ার যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরি, লেবার পার্টির চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, খেলাফত মজলিস মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, জাতীয় (বিজেপি) পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মতিন সাউদ প্রমুখ ।

বিশেষ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গ ও বাকি তিনটি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা প্রসঙ্গে আলোচনা হবে। এরই মধ্যে তিন সিটি করপোরেশনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে