,

দু’দিনের রিমান্ডে বিএনপি নেতা মিজান

news-image

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের’ অভিযোগে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার হওয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে দুই দিনের রিমান্ড দেয়া হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার রাতে ধানমন্ডি থানার করা মামলায় মিজানকে এই রিমান্ড দেয়া হয়। বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (এসআই) আরমান আলী।

ঢাকা মহারগর হাকিম মাজহারুল হক মিজানের বিরুদ্ধে দুই দিনের রিমান মঞ্জুর করেন।

এই মামলায় মিজানসহ ৫ জনকে গ্রেফকার করা হয়েছে। বাকিদেরও সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। তবে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়া হয়েছে।গ্রেফতার বাকি চারজন হলেন- শফিকুল ইসলাম, মো. জিন্নাত, মো. জুনায়েল হোসেন জয়, মো. আসাদ আলী।

এর আগে, বুধবার (২৭ জুন) সকাল ১১টার দিকে মিজানসহ ৫ জনের নামে ধানমন্ডি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মামলার বিষয়টি নিশ্চিত করেন। যদিও এজাহারে মামলা হওয়ার সময় ২৬ জুন রাত ৯টা ১০ মিনিট উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল ধানমন্ডি থানাধীন কলাবাগান ক্লাবের কথা উল্লেখ করা হয়েছে।

যদিও সোমবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে গুলশান-১ এর ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির ৬০২ নম্বর ফ্ল্যাট থেকে মিজানকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন মঙ্গলবার (২৬ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য বলেন, ‘তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ধারায় গুলশান থানায় মামলা দেওয়ার পর বিকেলে আদালতে তোলা হবে। কিন্তু ২৬ জুন দিন পার হয়ে গেলেও তাদের নামে কোন মামলা দেওয়া হয়নি।’

পুলিশ বলছে, ‘তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সময় বেশি লাগায় মামলা দিতে কিছু সময় বিলম্ব হয়েছে।’

গোয়েন্দা সূত্রে জানা গেছে, মেজর (অব.) মিজানুর রহমান মিজান পূর্ব পরিকল্পিত একটি গ্রুপ তৈরি করে গাজীপুরের নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছিলেন। তারা আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের সাথে মিশে কিছু উটকো (ছোট) ঝামেলা বিশ্ব মিডিয়ায় প্রচার করে নির্বাচন বানচালের পরিকল্পনা করছিলেন। এজন্য মিজানের ৪ জনের ওই গ্রুপটির হাতে বিশেষভাবে তৈরি ডিভাইস সম্বলিত হাতঘড়ি দেওয়া হয়। সেই হাতঘড়ি ডিভাইসসহ চারজনকেও আটক করে ডিবি। তাদের মূল উদ্দেশ্যই ছিল গাজীপুরের নির্বাচনকে বিতর্কিত করা। এজন্য তারা বিএনপির অনেক নেতার সাথে কথাও বলেছে। তবে কোন কোন নেতার সাথে কথা বলেছেন তা তদন্তের স্বার্থে এখনই বলতে রাজি হয়নি ডিবির কর্মকর্তারা। আদালতের মাধ্যমে রিমান্ড পেলে তাদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত বের হবে বলে জানানো হয়।

গুলশান থানার পুলিশের একজন উপ পরিদর্শক (এসআই) নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মিজানের নির্দেশে ঢাকার আশুলিয়া এলাকায় আক্তার জামান নামে বিএনপির এক ব্যক্তির টিনসেড বাড়িতে বসে ওই চারজন পরিকল্পনা করছিলেন। এ সময় তারা মিজানের সাথে ফোনে কথা বলছিলেন। সেই রেকর্ডও গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে। গুলশান-১ এর ৮ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির ৬০২ নম্বর ফ্লাট থেকে মিজানকে আটকের পর আশুলিয়া থেকে বাকি চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর