,

সিলেটে ধানের শীষে মনোনয়ন পেলেন আরিফুল

news-image

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা করেন।

এর আগে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বরিশালে সাবেক মেয়র দলের বর্তমান যুগ্ম-মহাসচিব অ্যাড. মুজিবর রহমান সারোয়ারকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন।

উল্লেখ্য, রাজশাহী, বরিশাল ও সিলেট এই সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত ৩০ মে নির্বাচনী সময়সূচি অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)।

এ তিন সিটিতে গত ১৩ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আগামী ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই। আগামী ১০ জুলাই এ সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে