,

ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিল বলিভিয়া

news-image

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার উপত্যকায় ঘরে ফেরার বিক্ষোভ নিরপরাধ ফিলিস্তিনিদের নির্বিচার হত্যার দায়ে দখলদার ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া।

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেন, অন্য অর্থে ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি। ইসরাইল জাতিসংঘ সনদের উদ্দেশ্য কিংবা নীতিমালার প্রতি কোনো সম্মান প্রদর্শন করেনি। এমনকি মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণার প্রতিও তাদের কোনো সম্মান নেই।

এ ঘোষণার পর থেকে বলিভিয়া সফরে যেতে হলে ইসরাইলি নাগরিকদের আগে ভিসা পেতে হবে। এর আগে ১৯৭২ সালে দেশটির একনায়ক শাসন আমলে সই করা চুক্তি অনুসারে ইসরাইলি নাগরিকদের বলিভিয়া সফরে ভিসা লাগত না।

এখন থেকে ইসরাইলকে গ্রুপ-৩ দেশ হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে বলিভিয়ার জাতীয় অভিবাসন প্রশাসন ইসরাইলি নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনা করে দেখবে।

উল্লেখ্য, ২০০৯ সালে অবৈধ ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কোচ্ছেদ করে বলিভিয়া। এ ছাড়া ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল যা করছে, সেটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। তরুণ ইসরাইলিদের কাছে দক্ষিণ আমেরিকা খুবই জনপ্রিয় ভ্রমণস্থল। সূত্র : আর টি

ব্রাজিল, চিলি, ইকুয়েডর ও পেরুসহ দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোকেও গাজায় গণহত্যার প্রতিবাদে তাদের কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে। গত ৩০ মার্চ থেকে শুরু ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে ১৩৪ জন নিহত হয়েছেন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর