,

শেখ হাসিনা উন্নয়নের দূত, খালেদা জিয়া অশান্তির প্রতীক: তথ্যমন্ত্রী

news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,দারিদ্র্য, সাম্প্রদায়িকতা, ইতিহাসবিকৃতি ও বিচারহীনতার অন্ধকার থেকে বাংলাদেশকে টেনে তুলে বিস্ময়কর উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসনের আলোর পথে এগিয়ে নিয়ে শেখ হাসিনা আজ শান্তি আর উন্নয়নের দূত। আর এ মহাযজ্ঞের বিপরীতে জঙ্গি-রাজাকারদের সাথে নিয়ে নাশকতা-অন্তর্ঘাতের পথে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া অশান্তির প্রতীক।

অর্থনীতির মঞ্চ থেকে দারিদ্র্য বিদায়ে যেমন কোনো ঘাটতি হয় না, রাজনীতির মঞ্চ থেকেও জঙ্গিদের বিদায়ে কোনো শূণ্যতা হয় না; বরং উন্নয়নের পথে জঙ্গিদের মোকাবিলা না করতে হলে দেশ আরো এগিয়ে যেত, বলেন ইনু।

বুধবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রায়ন, সামাজিক নিরাপত্তা, শিশু সহায়তা, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা এ দশ বিশেষ উদ্যোগ দেশ ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের মডেল এবং আত্মনির্ভরশীলতার দর্শন, যা বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়নের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণ ও গণমাধ্যমকে সবসময় তথ্যে সমৃদ্ধ করতে চেয়েছে। প্রেস ইনস্টিটিউটের ইতিহাসে মোট প্রকাশিত গ্রন্থের অর্ধেকের বেশি গত নয় বছরে প্রকাশিত হয়েছে, উল্লেখ করেন তিনি।

তথ্যসচিব আবদুল মালেক বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর তথ্যানুসারে বাংলাদেশ গত ৯ বছরে অর্থনৈতি বিশ্বের ১৫টি দেশকে পেছনে ফেলে বিশ্বের ৪২তম স্থানে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর নিজস্ব দর্শন ও নেতৃত্বে এ উন্নয়ন বাংলাদেশকে বিশ্বের বুকে অগ্রগতির এক বিস্ময় হিসেবে পরিচিত করেছে।

পিআইবি পরিচালনা বোর্ডের সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্যসচিব আবদুল মালেক। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর, বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, মোহনা টেলিভিশনের বার্তা পরিচালক রহমান মুস্তাফিজসহ উপস্থিত গণমাধ্যমকর্মী ও নাগরিকবৃন্দ এসময় শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগের বাস্তবায়ন ও প্রচার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর