,

গাজীপুর নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিচ্ছে বিএনপি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জাতির সামনে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করছে।

বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের রায়কে মেনে না নিয়ে উল্টো মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করছে। আজ শুনলাম- তারা আদালতকে বলেছেন গণশুনানির জন্য। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে।

তিনি আরও বলেন, গাজীপুর নির্বাচনে প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোনও সংঘাতের ঘটনা ঘটেনি। সকল প্রার্থীর মধ্যে একটি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন সেখানকার মানুষ।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৬ জুন) জিসিসি নির্বাচনে ৪ লাখ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে