,

গাজীপুরের ফল প্রত্যাখ্যান, পুনর্নির্বাচন দাবি বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। গাজীপুর সিটির নির্বাচনে নিজেদের অবস্থান জানাতে বুধবার সকাল সোয়া ১১টার দিকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন তারা নিজেদের আইন নিজেরাই ভঙ্গ করেছে। আমাদের সুনির্দিষ্ট অভিযোগের পরেও নির্বাচন কমিশন কোনও ভূমিকা রাখেনি। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সঙ্গে নিয়ে গাজীপুরে ফলাফল তাদের পক্ষে নিয়েছে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে বিএনপির অবস্থান এবং আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন ইত্যাদি বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৪১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে চার লাখ ১০ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

গাজীপুর সিটির এই নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগের পর আজ তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানালো বিএনপি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে