,

সিয়ামের জন্য অনেক দোয়া রইলো: শাকিব

news-image

ঢাকাই ছবির নবাগত নায়ক সিয়াম আহমেদ। ছোট পর্দায় সাফল্যের পর তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন। এই ঈদে তার অভিনীত প্রথম ছবি ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছে। এতে তিনি পূজা চেরির সঙ্গে অভিনয় করেছেন। মুক্তির পর এই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

সিয়ামের এই ঢালিউড অভিষেককে স্বাগত জানিয়েছেন সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন দুটি ছবির মহরতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব সিয়ামকে নিয়ে মন্তব্য করেন।

শাকিব বলেন, আমি চাই নতুন নতুন শিল্পী আসুক। সবাই সুন্দর সুন্দর কাজ উপহার দিক। তাহলে আমরা আরো সহজে এগিয়ে যেতে পারবো। যে হিরো (সিয়াম) এসেছে, তার জন্য অনেক দোয়া রইলো। সে অনেক ভালো করুক।

উল্লেখ্য, ‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে সিয়াম ও পূজা ছাড়া আরো অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, রেবেকা রউফ, সাঈদ বাবু, নাদের চৌধুরী প্রমুখ। ছবিটি পরিচালনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর