,

আইসল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক:

প্রথম দুই ম্যাচে টানা জিতে আগেই নকআউট পর্বের খেলা নিশ্চিত করেছিল ক্রোয়েশিয়া। মঙ্গলবার শেষ ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ক্রোয়েটরা।

আর এই পরাজয়ের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল আইসল্যান্ড।

রাশিয়া বিশ্বকাপের সব চেয়ে বড় অঘটনটা ঘটিয়েছে এই ক্রোয়েশিয়াই। প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করা দলটি নিজেদের দ্বিতীয় খেলায় লিওনেল মেসিদের ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে আলোচনায় ঝড় তুলে দেয়।

শুরুর দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করা ক্রোয়েশিয়া দলের তারকা ফুটবলারদের একটু বিশ্রাম দিতেই মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে নতুন দল নিয়ে খেলে ক্রোয়েশিয়া।

দ্বিতীয় রাউন্ডের যেতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ডকে জিততেই হত। শুধু জয়ই শেষ কথা নয়, আর্জেন্টিনার চেয়েও মিনিমাম এক গোল বেশি ব্যবধানে জিততে হত আইসল্যান্ডের। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে আইসল্যান্ড হেরে যাওয়ায় আর কোনো সমীকরণে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।

ক্রোয়েশিয়া একাদশ : লোভরে কালিনিচ (গোলরক্ষক), ভেদরান করলুকা, দুজে কালেতা কার, টিন জেদভাজ, ইয়োসিপ পিভারিচ, মাতেও কোভাচিচ, লুকা মদ্রিচ, মিলান বাদেলজ, আন্দ্রে ক্রামারিচ, ইভান পেরিসিচ, মার্কো পজাকা।

আইসল্যান্ড একাদশ : হ্যানেস হ্যালডারসন (গোলরক্ষক), এসভেরির ইগনাসন, র‌্যাগনার সিগার্ডসন, হোর্ডার ম্যাগনাসন, বিরকির সায়েভার্সন, জিলফি সিগার্ডন, অ্যারোন গানারসন, এমিল হ্যালফ্রেডসন, আলফ্রেড ফিনবগাসন, বিরকির বিজারনাসন, ইয়োহান গুডমানসন্ডসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর