,

নকআউট পর্বে ফুটবলের রঙ পরিবর্তন!

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়ার নকআউট পর্বের জন্য বিশেষ বলের নাম ঘোষণা করেছে অ্যাডিডাস৷নাম একই থাকলেও ‘টেলস্টার’ থাকলেও সঙ্গে যোগ হয়েছে নতুন একটি শব্দ৷ রোনাল্ডো-সুয়ারেজদের নকআউট পর্বে ‘টেলস্টার মেশতা’ নামের নতুন বলে খেলতে দেখা যাবে৷৩০ জুন থেকে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে৷এই পর্বের জন্য বলের রঙেও পরিবর্তন করা হয়েছে৷কালোর পরিবর্তে এখন লাল-রঙের টেলস্টার মেশতা বলে খেলবেন ফুটবলাররা৷

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই টেলস্টার বলটি নিয়ে ফুটবলাররা বেশ খুশি৷ এবার নকআউট বলে টেলস্টার কেমন কামাল দেখায় সেটাই দেখার৷ টেলস্টার ১৮এর সব ফিচারই থাকছে নতুন বলে৷ তবে বলের বাইরের অংশের রঙে বিশেষ পরিবর্তন থাকছে৷ কালো রঙের প্যানেলের পরিবর্তে নতুন বলটিতে লাল-রঙের গ্রাফিক্স রাখা হয়েছে৷

১৯৭০ বিশ্বকাপের বল টেলস্টার থেকে অনুপ্রেরণা নিয়েই এবারের বিশ্বকাপের টেলস্টার ১৮ বলের নকশা করা হয়েছে৷ চলতি বছর টেলস্টারের ৪৮তম জন্মবার্ষিকী৷ ১৯৭৪ বিশ্বকাপেও ছিল ওই বল। দীর্ঘ বিরতির পর আবার ফিরিয়ে আনা হল টেলস্টারকে। ১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপের তিয়েন্তো থেকে ২০১৮ টেলস্টার, বিশ্বকাপে ব্যবহৃত বলের সুদীর্ঘ ইতিহাসে বিবর্তন হয়েছে অনেক৷ ব্রাজুকার মতো টেলস্টার তৈরি হয়েছে পাকিস্তানের শিয়ালকোটে৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর