,

শারীরিক সম্পর্কে সন্তুষ্টি মিলে ঝাল খাবারে

news-image

অনলাইন ডেস্ক: শারীরিক সম্পর্কে সন্তুষ্টি পেতে অনেকেই নানা ওষুধ সেবন করেন। তবে বেশিরভাগ সময় এর প্রতিক্রিয়ায় শরীরে নানা রোগ দেখা দেয়। এর বাইরে, অনেকেই হয়তো জানেন না ঝাল খাবার খেলে পুরুষের শরীরে প্রয়োজনীয় হরমোন নিঃসরণ শুরু হয়, যা মিলনের সময় তাদের আবেগ ও ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয়।

সম্প্রতি ফ্রান্সের গ্রেনেবাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, মিলনের আগে প্রিয়জনকে যত বেশি সুস্বাদু আর ঝাল খাবার খাওয়ানো যাবে, ততই তার ইচ্ছা প্রবল হয়। কারণ ঝাল খাবার খেলে পুরুষের শরীর থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নির্গত হয়, যা মিলনে সন্তুষ্টি বাড়ায়।

গবেষণায় ১৮-৪৪ বছরের ১১৪ জন পুরুষের ওপর একটি গবেষণা করে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রথমে তাদের ঝাল মরিচের সস আর লবন দিয়ে আলু খেতে দেওয়া হয়েছিল। আর তার পরের ঘটনাটাই রীতিমতো চাঞ্চল্যকর। যারা খাওয়ার সময় প্লেটে বেশি করে মরিচের ঝাল সস নিয়েছেন, খাওয়ার পর পরই তাদের স্যালাইভা স্যাম্পেল পরীক্ষা করে টেস্টোস্টেরনের মাত্রা অপেক্ষাকৃত বেশি দেখা যায়।

গবেষক লরেন্ট বেগের মতে,ঝাল খাবারে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ বাড়ে। তবে ঠিক কেন বাড়ে বা কীভাবে বাড়ে, সে সম্পর্কে এখনও পুরো তথ্য পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে,খুব দ্রুতই পুরো প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনার মাধ্যমে উঠে আসবে।

লরেন্ট আরও জানান, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে শরীরে ক্লান্তি চলে আসে। ফলে কমে যায় মিলনের ইচ্ছাও। তবে সমসময়েই মিলনের আগে প্রচুর পরিমাণে ঝাল খাবার খেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর