,

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’

news-image

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ এমন নামে ছবি বানাচ্ছেন পরিচালক শাহিন সুমন।। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন শবনম বুবলী। শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে একজন নতুন মুখ। নাম সুচিস্মিতা মৃদুলা। তিনিই হচ্ছেন শাকিব খানের নায়িকা।

মৃদুলাও এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিব ভাইয়ের বিপরীতে অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে কাজটি করতে পারি।

ছবিটির প্রযোজনা করবে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানান, একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটিতে দুই নায়িকার একজন নবাগত মৃদুলা এটা নিশ্চিত।

এছাড়াও শাকিব খানের বিপরীতে একক নায়িকা হিসেবেও একটি ছবিতে অভিনয় করারও কথা হচ্ছে তার।

একটা প্রেম দরকার মাননীয় সরকার। সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির নাম এরই মধ্যে নিবন্ধন করা হয়েছে। রোমান্টিক, অ্যাকশনের পাশাপাশি রয়েছে হাস্যরসও। শতভাগ মসলাদার হবে এই ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর