,

মেসির আজ মনে পড়বে বাংলাদেশ সফরের কথা?

news-image

আর কয়েক ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ১২টায় ‘সুপার ঈগলস’ নাইজেরিয়ার মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে মেসিদের। ম্যাচটি জিতলেও রয়েছে আরও সমীকরণ। তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে। আইসল্যান্ডের হার প্রত্যাশাই করতে হবে মেসিদের। এই কঠিন সময়ে ফুটবল জাদুকর বাংলাদেশ সফর থেকে অনুপ্রেরণা নিতে পারেন।

আজ থেকে ৭ বছর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন এই ভিনগ্রহের ফুটবলার। উদ্দেশ্য একটি প্রীতি ম্যাচ খেলা। প্রতিপক্ষ সেই নাইজেরিয়া। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারি। বাইরে মানুষের ভিড়ে স্টেডিয়ামের আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। মাঠভর্তি দর্শকের ‘মেসি মেসি’ চিৎকারের মধ্যে ৩-১ গোলে সুপার ঈগলসদের উড়িয়ে দিয়েছিল আকাশী-নীল জার্সিধারীরা।

৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচটির টিকিট বিক্রি হয়েছিল সাড়ে ৭ হাজার টাকায়! গোল করেছিলেন গঞ্জালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং অন্যটি ছিল আত্মঘাতী গোল। মেসি গোল না পেলেও তার বাঁঁ পায়ের জাদুতে বিমোহিত করে রেখেছিলেন দর্শকদের। সেদিন গোল না পেলেও আজ কিন্তু মেসির দিকেই তাকিয়ে থাকবে বিশ্বের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক। এই জাদুকর সবাইকে বিস্ময় উপহার দিয়ে আবারও দলকে বিপদ থেকে টেনে তুলবেন- এমনটাই প্রত্যাশা সবার।

আজ যদি ক্রোয়েশিয়া আইসল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলেই আর্জেন্টিনা কোয়ালিফাই করবে দ্বিতীয় রাউন্ডে। আর যদি ম্যাচটি ড্র হয় এবং আর্জেন্টিনা যদি নাইজেরিয়ার সঙ্গে ড্র করে তাহলে ক্রোয়েশিয়ার সঙ্গে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে নাইজেরিয়া।অন্যদিকে আর্জেন্টিনা ও আইসল্যান্ড জয় পেলে গোলের গড় হিসেবে যারা এগিয়ে থাকবে, তারাই যাবে দ্বিতীয় রাউন্ডে। আর নাইজেরিয়া যদি আর্জেন্টিনাকে পরাজিত করে তাহলে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে যাবে নাইজেরিয়া।

পাঠকদের আরেকটা কথা মনে করিয়ে দিই; লিওনেল মেসি কিন্তু ইতিমধ্যেই জানেন বাংলাদেশে তাকে নিয়ে কী পরিমাণ উন্মাদনায় মেতেছে ভক্তরা। সুতরাং রাত ১২টার অপেক্ষায় থাকুন…

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর