,

পেরু গেল তো গেল, অস্ট্রেলিয়াকে নিয়েই গেল

news-image

পেরু আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়াকেও নিয়ে গেল তারা। মঙ্গলবার পেরুর বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে আন্দ্রে ক্যারিলো এবং পাওলো গুয়েরেরো গোলে সান্ত্বনার জয় পায় পেরুভিয়ানরা।

মঙ্গলবার পেরুর বিপক্ষে জয় পেলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার কিছুটা হলেও সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ার। সমীকরণ ছিল- পেরুর বিপক্ষে জয় এবং ডেনমার্ক যদি ফ্রান্সের বিপক্ষে বাজে ভাবে হেরে যেত তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকলে অস্ট্রেলিয়ার সুযোগ থাকত নকআউট পর্বে খেলার। কিন্তু পেরুর বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া।

যদিও দিনের অপর খেলায় ফ্রান্স এবং ডেনমার্কের মধ্যকার ম্যাচটি গোলশূণ্য ড্র হয়।

এর আগে নিজেদের প্রথম দুই খেলায় ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করে।

অন্যদিকে ডেনমার্ক এবং ফ্রান্সের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে প্রথম দক্ষিণ আমেরিকান দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নেয়া পেরু একটি সান্ত্বনার জয় দিয়ে আসর শেষ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর