,

বিশ্বকাপের প্রথম গোলশূন্য ড্র

news-image

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ জিতে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। তাই এই ম্যাচটি শুধুমাত্র গ্রুপ সেরা হওয়ার লড়াই। ইউরোপের আরেক পরাশক্তি ডেনমার্কের বিপক্ষে শেষ ম্যাচে নামার আগে তাই নির্ভার দিদিয়ের দেশমের দল অন্যদিকে ড্র করলেই পরের রাউন্ডে ডেনমার্ক। এমন সমীকরণকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে দু’দল। অনেকটা ঘুমপাড়ানি খেলে বিশ্বকাপের প্রথম গোলশূন্য ড্র উপহার দিল ফ্রান্স ও ডেনমার্ক। ফলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে পরের রাউন্ড নিশ্চিত করলো ডেনমার্ক।

তেমন গুরুত্ববহ ম্যাচ না হওয়া একাদশে অনেক পরিবর্তন আনেন ফ্রান্স কোচ।পুরো ম্যাচেই দু’দলের খেলোয়াড়দের গা বাঁচিয়ে খেলতে দেখা গেছে। পগবা, লরিস, উমতিতি, এমবাপ্পেকে বিশ্রাম দেন তিনি। তাদের পরিবর্তে অন্যরা নেমেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ম্যাচের প্রথম ২৫ মিনিট গোলমুখে কেউ শটই নিতে পারেনি।

২৯ মিনিটে ডেনমার্কের ডেলানেয় গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন। ৩৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নিয়েছিলেন ডেম্বেলে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে কেবল হতাশাই বাড়ে। ম্যাচের প্রথমার্ধের একদম শেষ সময়ে গ্রিজম্যান ফাঁকা জায়গায় বল পেলেও লাইন্সম্যান অফসাইডের বাঁশি বাজান। প্রথমার্ধে দু’দল মিলে মাত্র ১টি শট গোলমুখে নিতে পেরেছেন। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও দু’দলের কাছ থেকে তেমন আক্রমণাত্মক খেলা উপহার পাওয়া যায়নি। মনে হচ্ছিল যেন, ড্র করার জন্যেই নেমেছে তারা। ৫৪ মিনিটে ডেনমার্কের এরিকসন দূরপাল্লার শট নিলেও গোলবারের বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচে একদমই নিষ্প্রভ ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা আন্তনিও গ্রিজম্যান। ৭০ মিনিটে তাকে তুলে নাবিল ফেকিরকে নামান কোচ। ৮২ মিনিটে ফেকিরের দূরপাল্লার শট গোলবার ঘেষে বাইরে চলে যায়। ম্যাচে আর কোন গোলের সুযোগ তৈরি না হলে রাশিয়া বিশ্বকাপ পায় প্রথমবারের মত গোলশূন্য ড্র একটি ম্যাচ। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো দেশমের ফ্রান্স। আর রানার্সআপ হয়ে ডেনমার্কও চলে গেল পরের রাউন্ডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর