,

ঠাকুরগাঁওয়ের সেই শিশুটি পেলেন নিঃসন্তান দম্পতি

news-image

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও নারী ও শিশু দায়রা জজ বি এম তরিকুল কবির শর্ত সাপেক্ষে ওই দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তরের আদেশ দেন।

আদালতের আদেশে শিশুটিকে ঠাকুরগাঁও শহরের শাহাপাড়া এলাকার কুয়েত প্রবাসী শামসুল আলমের স্ত্রী নিঃসন্তান শারমিন আক্তারের হাতে তুলে দেয়া হয়। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম রাখা হয়েছে সিয়াম।

এর আগে শিশুটিকে আদালতে তোলা হলে দুই নারী তার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন আদালতের কাছে। পরে আদালত শিশুটির ভবিষ্যতের কথা বিবেচনা করে নিঃসন্তান ওই দম্পতির কাছে হস্তান্তর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুন ঠাকুরগাঁও সদর উপজেলা মথুরাপুরে যোদ্ধা নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে ওই শিশুকে কুড়িয়ে পায় এলাকাবাসী। এরপর স্থানীয় চেয়ারম্যান মথুরাপুর গ্রামের মরিয়ম বেগম নামে এক নারীকে শিশুটির দেখভালের দ্বায়িত্ব দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর