,

দিব্যা ভারতীর সেই কথাই অবশেষে সত্যি হল শাহরুখ খানের জীবনে!

news-image

দেখতে দেখতে বলিউডে ২৬ বছর পার করে ফেললেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০১৮ সালে দাঁড়িয়ে শাহরুখ আজ বলিউডের বাদশা বলেই পরিচিত। বর্তমানের বলিউড বাদশার যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে অভিনেত্রী দিব্যা ভারতীর বিপরীতে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে।

সেসময় শাহরুখ সবে সবে যাত্রা শুরু করলেও, দিব্যা তখন তারকা। বেশ নামডাক হয়েছে তার। তবে ‘দিওয়ানা’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার শিরোপা পান শাহরুখ। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।

আজ বলিউড বাদশার ২৬ বছর পূর্তিতে এক পুরনো সাক্ষাৎকারে তাঁর প্রথম সহ অভিনেত্রীর স্মৃতিচারণার কথা নতুন করে আলোচনায় উঠেছে। ‘দিওয়ানা’ ছাড়াও ‘দিল আসান হ্যায়’ বলে আরও একটি ছবিতে দিব্যার বিপরীতে অভিনয় করেন শাহরুখ। পরবর্তীকালে ১৯৯৩ সালে এক দুর্ঘটনায় চিরকালের মত বিদায় নিতে হয় দিব্যকে।

দিব্যার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেন তাকে খুন করা হয়েছিল, আবার কেউ বলেন সেটা নেহাতই দুর্ঘটনা। সে যাই হোক পরবর্তী কালে এক সাক্ষাৎকারে দিব্যার স্মৃতিচারণা করেছিলেন শাহরুখ। তিনি বলেন, ” আমি দিব্যার সঙ্গে মাত্র দুটি ছবিতে অভিনয় করেছি। আমার মনে আছে আমি তখন দিল্লিতে ছিলাম যে সময় দিব্যা মৃত্যু হয়। আমি খবরটা শুনে চমকে গিয়েছিল। যাই হোক ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি।”

স্মৃতি চারণায় শাহরুখ আরও বলেন, ”আমি সিনেমার ডাবিংয়ের কাজে ব্যস্ত ছিলাম, সেসময় রতন জৈন আমায় বাজিগরের জন্য সই করাতে এসেছিল। তখন দিব্যা উঠে এসে আমায় বলেছিল, তোমার মধ্যে অভিনয়ের এক অন্যন্য প্রতিভা রয়েছে। আমি তখনও বুঝতে পারিনি ও (দিব্যা কী বলতে চাইছে)। ”

সেসময় শাহরুখের প্রথম সহ অভিনেত্রীর দিব্যা ভারতীর সেই কথাকে আমরা খানিকটা ভবিষ্যৎবাণীর মতোই ধরে নিতে পারি। আর তাই হয়ত সেসময়ের সেই নবাগত শাহরুখ আজ ২৬ বছর ধরে একইভাবে বলিউডে রাজত্ব করে আসছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর