,

গাজীপুর নির্বাচনে সন্তুষ্ট ইসি, অনিয়মের কারণে নয় কেন্দ্রের ভোট স্থগিত

news-image

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে অনিয়মের কারণে নয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ৯টি কেন্দ্র বন্ধ করা হয়েছে। বাকি ৪১৬টিতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। কমিশন ভোটে বিন্দুমাত্র অনিয়ম বরদাশত করেনি দাবি করে তিনি বলেন, কমিশনের নির্দেশেই অনিয়মের কারণে নয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। বিএনপি অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তাই সে বিষয়ে আমার কিছু জানা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বাসযোগ্য নয়। নয়টি কেন্দ্রের বাইরে কি কোনো অনিয়ম হয়নি, এমন প্রশ্নে তিনি বলেন, এর বাইরে অনিয়মের কোনো তথ্য আমাদের কাছে নেই বা কেউ কোনো অভিযোগও করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর