,

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন: প্রেমিক পলাতক

news-image

বকশীগঞ্জে বিয়ের দাবিতে গত দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক প্রেমিকা। প্রেমিকাকে ফেলে পালিয়েছে প্রতারক প্রেমিক। ঘটনাটি ঘটেছে উপজেলার বাট্টাজোড় বীরগাঁও এলাকায়। চলতি বছর খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে ওই ছাত্রী ও প্রেমিক জাহিদুল ইসলাম বাবু শ্রীবরদী কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে প্রায় ৪ বছর আগে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলাকার এক ছাত্রীর সাথে বাট্টাজোড় বীরগাঁও এলাকার আবদুর রহিমের ছেলে জাহিদুল ইসলাম বাবুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের মধ্যে দেখা সাক্ষাত হয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু একাধিকবার ওই ছাত্রীর সাথে শারীরিক মেলামেশা করে।

হঠাৎ প্রেমিকাকে কিছু না জানিয়ে গত প্রায় দুই বছর আগে জাহিদুল ইসলাম বাবু অন্যত্র বিয়ে করে। বিয়ের পরও লম্পট বাবু ওই কলেজ ছাত্রীর সাথে সম্পর্ক চালিয়ে যায়। গত কয়েকদিন আগে বাবুর বিয়ের বিষয়টি প্রেমিকা কলেজ ছাত্রী জানতে পারে। পরে সে বাবুকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে।

স্ত্রী বাড়িতে না থাকায় সোমবার সকালে প্রেমিক বাবু ওই ছাত্রীকে বিয়ের কথা বলে তার বাড়িতে নিয়ে আসে এবং তার সাথে দৈহিক মেলামেশা করে। এক পর্যায়ে প্রেমিকাকে বাড়িতে ফেলেই পালিয়ে যায় লম্পট প্রেমিক জাহিদুল ইসলাম বাবু। সেই থেকে বিয়ের দাবিতে অনশন করছে প্রেমিকা।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর