,

ফেসবুকে কতটা সময় দিচ্ছেন, জানাবে ফেসবুকই

news-image

ফেসবুকে দিনের বেশি সময়টা কেটে যায়। নিজের ফেসবুকে একাধিকবার ছবি পরিবর্তন, স্ট্যাটাস আপডেট আর কমেন্ট করেই অনেকটা সময় কেটে যায় ৷ এতোসব করে নেশার মতো সময় যে কখন কেটে যায় টেরই পাওয়া যায় না। সময় পেরিয়ে গেলে নিজের উপর মেজাজ খারাপ হয়। এবার সেই সময় বাঁচাতে সাহায্য করার জন্য ফেসবুক নিয়ে এল ‘ইয়োর টাইম অন ফেসবুক’ নামক ফেসবুকের নতুন ফিচার ৷ খবর টেকক্রাঞ্চ ও ফরচুন ডট কমের।

নতুন এই ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারবেন ফেসবুকের জন্য ৷ সেই সময় অতিক্রম হলেই আপনাকে জানান দেবে ‘ইয়োর টাইম অন ফেসবুক’ ।
pran শুধু তাই নয়, ফেসবুক নোটিফিকেশনও আয়ত্ত্বে রাখতে সাহায্য করবে এই নতুন ফিচার। সাত দিন অন্তর সপ্তাহের ফেসবুকে কাটানো গড় সময়টাও জেনে যাবেন আপনি ৷ এছাড়া ফেসবুকে বিজ্ঞাপনের সময় কমানো হবে, যাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের কোন বিরক্তি না আসে।

প্রাথমিকভাবে ফেসবুকের অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এ টুলটি বানানো হচ্ছে বলে প্রযুক্তিবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ নিশ্চিত করেছে।
তবে আনুষ্ঠানিকভাবে এ সুবিধাটি ফেসবুকে কবে পাওয়া যাবে সে সম্পর্কে ফেসবুক সংশ্লিষ্ট কারো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর