,

ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু

news-image

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে সপ্তাহান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৫ জনের মৃত্যু ও ১১ জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রশমন ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে।

হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যায় বাড়ি ধসে তিন জন মারা গেছে। আকস্মিক বন্যা, ভূমিধস বা বাড়ি ধসে পড়ে লাই চাউ প্রদেশে অপর ১২ জন মারা গেছে। মঙ্গলবার সকাল নাগাদ ১১জন নিখোঁজ রয়েছে। এরমধ্যে সিন হো জেলায় সাত জন এবং বাকীরা লাই চাউয়ে নিখোঁজ রয়েছে।

বন্যা ও ভূমিধসে লাই চাউয়ে সাত জন আহত, ৮৩টি বাড়িঘর ধ্বংস ও আরো ১ হাজার ৪৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এতে ১২শ’ হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে এবং ৯৭টি গবাদি পশু ও ৫ হাজার ৪শটি হাস মুরগি মারা গেছে।

বন্যার পানির তোড়ে সেতু ভেসে যাওয়ায় অনেক আঞ্চলিক, প্রাদেশিক ও জাতীয় মহাসড়কে যানজট দেখা দিয়েছে। কমিটি জানায়, সপ্তাহান্ত থেকে উত্তরাঞ্চলের সাতটি প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রায় ৬২ লাখ মার্কিন ডলার সমপরিমান ক্ষতি হয়েছে। সিনহুয়া, বিএসএস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর