,

মার্কিন চাপে কোনদিনও মাথা নত করবে না ইরান: রুহানি

news-image

ইরানের ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞার কাছে মাথা নত না করে তা সফলভাবে মোকাবেলার প্রতিজ্ঞা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার নিজ দেশের জনগণের কাছে এ প্রতিশ্রুতি দেন তিনি।

সোমবার তেহরানের পার্লামেন্ট ভবনের সামনে একত্রিত হন শতশত ব্যবসায়ী এবং বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

এদিকে, আগামী মাস থেকেই তেহেরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। এর আগে, গত ১২মে ইরান ও কয়েকটি বিশ্বশক্তির সাথে করা পরমাণুচুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ দেয় যুক্তরাষ্ট্র।

নিজ সরকারের অর্থনৈতিক অবস্থার পক্ষে সাফাই গেয়ে রুহানি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের অর্থনীতিতে কোনও প্রভাব পড়েনি। রিয়ালের পতনের খবর সম্পূর্ণই পশ্চিমাবিশ্বের ‘প্রোপাগান্ডা’। তিনি বলেন, ইরানের প্রত্যেক জনগণের কাছে আমি শুধু এটাই বলতে চাই যে, আমাদের পর্যাপ্ত পরিমাণ চিনি, গম ও ভোজ্যতেলের মজুদ রয়েছে। এছাড়া, অর্থনীতি সচল রাখতে এখনও প্রচুর বৈদেশিকমুদ্রা রয়েছে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর