,

গাজীপুরে অা.লীগের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ

news-image

গাজীপুর সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডে অাওয়ামী লীগের দুই কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভোট গ্রহণ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ির টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় লাটিম প্রতিকের হুমায়ুন কবির খানের সমর্থকরা ঠেলাগাড়ি প্রতীকের কাউছার অাহমেদের সমর্থকদের মেরে কেন্দ্র থেকে সরিয়ে দেয়। সংঘর্ষে বন্ধ হয়ে যায় অাশ-পাশের সব দোকান-পাট।

এ ছাড়া কেন্দ্রের ভেতরে গিয়েও ভোটার দেখা যায়নি। বসে থেকে অলস সময় পার করছেন অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটি বুথে গিয়ে দেখা যায় দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৮১ টি।

স্থানীয়রা জানান এ ওয়ার্ডে বিএনপি সমর্থক কোন কাউন্সিলর প্রার্থী নেই। এমনকি এ ওয়ার্ডের ৪ টি কেন্দ্রে গিয়ে বিএনপি সমর্থক ধানের শীষ প্রার্থীর কোন পুলিং এজেন্টও পাওয়া যায়নি। জানতে চাইলে অন্য পুলিং এজেন্টরা জানান বিএনপি সমর্থকরা সকাল থেকেই অাসেননি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে