,

সুইসদের জন্য সুখবর, ফিরছেন জাকা-শাকিরি

news-image

স্পোর্টস ডেস্ক: গ্রানিত জাকা ও জাদরান শাকিরির ওপর থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। তবে সুইজারল্যান্ডের এই দুই তারকা ফুটবলারকে বড় অঙ্কের আর্থিক জরিমানা দিতে হচ্ছে।
গেলো শুক্রবার দিনের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিলো সুইসরা। ‘ই’ গ্রুপের ওই ম্যাচে ২-১ এ জয় পায় পায় লাল-সাদারা। দলের হয়ে একটি করে গোল করেন জাকা ও শাকিরি।

অসাধারণ দুটি গোল হলেও উদযাপনের সময় একটি বিশেষ ভঙ্গির কারণে ফিফার শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে দু’জনকেই ডেকে পাঠানো হয়। তাতে দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি শুনিয়ে দেয় আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।
দলের প্রধান দুই সদস্যের শাস্তির বিপক্ষে সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপিল করা হলে উঠিয়ে নেয়া হয় তাদের নিষেধাজ্ঞা। তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়। খবর ইএসপিএনের।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে কোস্টারিকার বিপেক্ষে মাঠে নামছে সুইসরা। ওই ম্যাচে দলের সঙ্গে মাঠে নামবেন দলের অন্যতম প্রধান দুই অস্ত্র।
শাকিরি ও জাকার সঙ্গে এই শাস্তিতে যোগ হয়েছেন স্তেফান লিখস্টাইনারও। পাঁচ হাজার ডলার জরিমানা দিতে হবে তাকে। শাকিরি ও জাকার উদযাপনে স্যালুট দিয়ে সম্মান জানানোর অপরাধে এই জরিমানা গুনতে হচ্ছে দলের অধিনায়ককে।
একই ম্যাচে সার্বিয়ার দর্শকরা গ্যালারিতে মারামারি ও গালি দেয়ার অপরাধে ফুটবল অ্যাসোসিয়েশন অব সার্বিয়াকে ৫৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

ওই ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোলের পর এ দুই সুইস খেলোয়াড় তাদের দুই হাত একসঙ্গে রেখে উদযাপন করে। তাদের হাতের ভঙ্গিমা অনেকটা আলবেনিয়ার পতাকার ঈগলের মতো দেখতে।
জাকা-শাকিরি আলবেনিয়া কসোভান সম্প্রদায়ে জন্ম নেন। পরবর্তী সময়ে যদিও অভিবাসী হয়ে সুইজারল্যান্ডে চলে যান তারা। ১৯৯৯ সাল পর্যন্ত কসোভায় নির্মম অত্যাচার চালায় সার্বিয়া। সার্বিয়ান সেনাবাহিনীর গণহত্যা শেষ হয় ন্যাটোর সামরিক মধ্যস্থতার মাধ্যমে। নির্যাতনের প্রতিবাদ হিসেবে আলবেনিয়ার পতাকায় থাকা ‘ডাবল ঈগল’-এর মতো করে উদযাপন করেন জাকা-শাকিরি।

২০০৮ সালে কসোভা স্বাধীনতা লাভ করলেও এখনও স্বাধীনতার স্বীকৃতি দেয়নি সার্বিয়া। সুইসদের ফুটবলারের এমন উদযাপন ‘শান্তির জন্য খেলা’ নীতির বিরোধী হওয়াতেই জরিমানা করা হয় ফিফার পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর