,

বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে ভারতে

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে ভারতে। যার উচ্চতা হবে ৩৩০০ মিটার । আর সেটাই হবে বিশ্বের উচ্চতম রেলব্রিজ। বিলাসপুর-মানালি-লে জুড়ে ৪৯৮ কিলোমিটারের এই রেলব্রিজ তৈর হচ্ছে। চীনের কিংগাই-তিব্বত রেলব্রিজকেই ছাপিয়ে যাবে এটি। ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি টাকা খরচ করে এই প্রজেক্ট বানানো হচ্ছে।

ভারতীয় রেল এই সেতু বানাচ্ছে। মোট চারটি স্ট্র্যাটেজিক রেলব্রিজ বানানো হচ্ছে, যার মধ্যে অন্যতম এটি। এছাড়াও বানানো হচ্ছে মিসামারি-তেঙ্গা-তাওয়াং, নর্থ লখিমপুর-বামে-সিলাপাথার, পাসিঘাট-তেজু-পরশুরাম কুন্ড-রূপাই। সেনা জওয়ান এবং অস্ত্র সীমান্তের দিকে দ্রুত পাঠাতেই এই সেতুগুলি তৈরি করা হচ্ছে।

২০১৫-র ডিসেম্বরে এই মেগা রেল প্রজেক্টে শিলমোহর দেয় কেন্দ্র। সব মিলিয়ে মোট দৈর্ঘ্য হচ্ছে ১৩৫০ কিলোমিটার। ডোকলামের কাছাকাছি পর্যন্ত বিস্তার করা হবে এই রেললাইন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই রেলসেতু তৈরি করা বেশ চ্যালেঞ্জিং। ভৌগলিক অবস্থানের জন্য সেতু তৈরি করা কঠিন বলে জানানো হয়েছে। তবে খরচ বহন করবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কোথায় স্টেশন হবে, কোথায় থাকবে লুপ সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। এরপর করিডর ও টানেলের অবস্থান ঠিক করা হবে। ড্রোন সার্ভে করে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। লাইন তৈরি সম্পূর্ণ হতে আগামী পাঁচ বছর লাগবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর