,

উমর আকমল ফেঁসে যাচ্ছেন ম্যাচ পাতানোর প্রস্তাবে

news-image

স্পোর্টস ডেস্ক।। মলকে নিয়ে ভালো খবর কবে হয়েছে সেটা হয়তো তিনি নিজেও জানেন না। পাকিস্তানের এই উইকেট কিপার-ব্যাটসম্যান আবারও উঠে এসেছেন খবরে।
উমর আকমল পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে কথায় কথায় বলে ফেলেন, ২০১৫ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে তাকে ম্যাচ পাতানোর প্রস্তাব করা হয়। তাকে বলা হয়েছিল দুটো বল ছেড়ে দিতে। শুধু বল ছেড়ে দেয়াই নয় তাকে না খেলার জন্যও প্রস্তাব করা হয়। এই খবর ফাঁস করে উলটো বিপদে পড়তে যাচ্ছেন এই ক্রিকেটার।  এডিলেডে সেদিন ভারতের কাছে ৭৬ রানে হেরেছিল পাকিস্তান। উমর আকমল করেন শূন্য রান।

সামা টিভির টকশোতে উমর বলেন, দুই বল ছেড়ে দেয়ার জন্য দুই লাখ ডলারের প্রস্তাব দেয়া হয়। এছাড়াও আরও বেশি লোভনীয় প্রস্তাব দেয় যদি ম্যাচে না খেলা হয়। এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচ হলেই ম্যাচ পাতানোর প্রস্তাব আসতো।
বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন বছর পর এসে উমর আকমলের এমন কথায় চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির এন্টি করাপশন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কি না উমর আকমল সেটা পরিষ্কার করেননি। যদি সেটা না জানিয়ে থাকেন, তবে বড় বিপদেই পড়বেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর