,

সিদ্ধান্ত পাল্টালেন শাকিব

news-image

বিনোদন ডেস্ক।। আবারও শাপলা মিডিয়ার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। আজ শাপলার ছবি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির মহরত হবে। আর তাতে যোগ দিতে কলকাতায় ‘মাস্ক’ ছবির শুটিংয়ে অংশ নেওয়া শাকিব ঢাকায় আসছেন আজ। গত ঈদে যখন শাকিব অভিনীত ‘সুপার হিরো’ ছবিটির মুক্তি রোধের চেষ্টা চলছিল তখন খবর রটেছিল শাপলা মিডিয়ার ছবি ‘চিটাঙ্গাইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ যাতে ঈদে ব্যবসা সফল হয় তার জন্য শাকিব চাইছেন না ‘সুপার হিরো’ একই সময় মুক্তি পাক।

তিনি শাপলার তিনটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন এবং সাইনিংমানি বাবদ অগ্রিম এক কোটি টাকা নিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে গত ১৩ জুন শাকিবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তার বিরুদ্ধে আনীত এ খবর মিথ্যা ও বানোয়াট। এটি তার বিরুদ্ধে নতুন আরেকটি ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন, শাপলা আমাকে তিনটি ছবির প্রস্তাব দিয়েছিল ঠিকই কিন্তু এগুলো মানসম্মত না হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এই প্রযোজনা সংস্থার কাছ থেকে কোনো টাকা আমি নেইনি। ক্ষুব্ধ শাকিব বলেন, ‘আমি আর কখনো শাপলা মিডিয়ার ছবিতে অভিনয় করব না।’

এমন বিবৃতি দেওয়ার পর আবার শাপলার ছবিতে শাকিবের অভিনয় করার বিষয় সম্পর্কে গতকাল শাকিবের কাছে জানতে চাইলে কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, এই ছবির গল্প ভালো লাগায় এবং ছবির পরিচালক শাহীন সুমন বার বার অনুরোধ করায় শাপলার এই ছবিটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না, মানে শাপলার ছবিতে অভিনয় না করার কথা রাখতে পারিনি। আসলে দেশীয় চলচ্চিত্রের উন্নতির স্বার্থেই একটি মানসম্মত গল্প পাওয়ায় আগের দেওয়া কথা থেকে আমাকে সরে আসতে হলো। উৎস: বিডি-প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর