,

‘এখানে কাজ শেষ হয়ে যাচ্ছে দেখে মনটা একটু খারাপ লাগছে’

news-image

বিনোদন ডেস্ক।। শেষ পর্যায়ে ‘যদি একদিন’ সিনেমার শুটিং। কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান কক্সবাজারে শুটিং শেষে ঢাকায় ফিরছেন। আগামী দুদিন ঢাকায়ও শুটিং করবেন সিনেমার পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।
তিনি বলেন, ‘আমরা কক্সবাজারের অংশের শুটিং শেষ করেছি। এখন ঢাকায় ফিরছি। আগামীকাল একটি সংবাদ সম্মেলন করব। তারপর আরও দুদিন শুটিং করব। তা হলেই শেষ হবে ‘যদি একদিন’র শুটিং। আমি এ পর্যন্ত যেভাবে চিন্তা করেছি, সেভাবেই সিনেমার কাজটি শেষ করার চেষ্টা করেছি। আশা করি, সবার কাছে সিনেমাটি ভালো লাগবে।’

শ্রাবন্তী বলেন, ‘আমি বাংলাদেশে কাজ করতে সব সময়ই ভালোবাসি। রাজ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। এখানকার সবাই অনেক আন্তরিক। এখানে কাজ শেষ হয়ে যাচ্ছে দেখে মনটা একটু খারাপ লাগছে। আমি কাজটি অনেক উপভোগ করেছি। আশা করি, সবাই কাজটি পছন্দ করবেন।’
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ সিনেমাতে তাহসান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, শিশুশিল্পী আফরীন শিখা রাইসা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর