,

অলৌকিক ভেবে এলাকাবাসীর কাণ্ড! (ভিডিও)

news-image

শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন ভবনের জন্য নলকূপের বোরিং করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার (২৫ জুন) বিকেলে উপজেলার শিমুলতলা পল্লীবিদ্যুত সংলগ্ন হেলাল উদ্দিনের নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।

ভবন নির্মাণের দায়িত্বে থাকা হেলাল উদ্দিনের জামাতা শামছুদ্দোহা মনির জানান, নির্মাণাধীন তিন তলা ভবনে পানি সরবরাহের জন্য সোমবার (২৫ জুন) বোরিংয়ের কাজ শেষে সাময়িকভাবে নলকূপ বসানো হয়। এরপর চেপে পানি ওঠাতে গেলে আকস্মিক পানিতে ব্যাপক বুদবুদ হতে শুরু করে এবং কোনপ্রকার চাপ ছাড়াই পানি বেরুতে থাকে। একপর্যায়ে নলকূপে আগুন দিলে আগুন জ্বলতে থাকে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। ছুটে আসে শতশত উৎসুক মানুষ। অনেকেই বিষয়টিকে অলৌকিক ভেবে রোগ মুক্তি ও মনোবাসনা পূর্ণের আশায় টিউবওয়েল থেকে বেরুতে থাকা পানি নিতে শুরু করেছে।

তবে ফায়ার সার্ভিস নালিতাবাড়ী ইউনিটের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ জানান, মাটির নিচে চাপা পড়া প্রাকৃতিক গ্যাসের কারণে এ অবস্থা হচ্ছে। দু-একদিন গেলে বুঝা যাবে এখানে গ্যাসের মওজুদ আছে কি না।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি আগামীকাল মঙ্গলবার সকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর