,

দেবরকে বাঁচাতে বউ সাজলেন ভাবী! এরপর…

news-image

দেবর-ভাবী সম্পর্ক সব সময়ই মধুর হয়। এবার দেবরকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে এখন কারাগারে ভাবী। আজ সোমবার (২৫ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার পংরৌহা গ্রামে ঘটনাটি ঘটে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মো: শাহীন জানান, ওই গ্রামের মঈন উদ্দিনের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ময়না খাতুনের সঙ্গে উপজেলার মাটিকোড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলামের বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল। যথাসময়ে বরযাত্রীরা সেখানে আসেন। বাল্য বিয়ের খবরটি প্রশাসনের কানে গেলে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি টের পেয়ে কনের বাবার অনুরোধে বরযাত্রী হিসেবে আগত বরের ভাবী রিনা খাতুনকে দ্রুত কনে সাজিয়ে বিয়ের আসরে বসিয়ে রাখা হয়। রিনা বরের সহোদর ভাই আব্দুল জলিলের স্ত্রী। তবে ঘটনাটি ফাঁস হয়ে গেলে রিনা খাতুনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এ সময় বিয়ের আসরের অন্যরা পালিয়ে যান। বর্তমানে রিনা খাতুন থানা হাজতে আছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান জানান, সমাজ থেকে বাল্য বিয়ে বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণে পিছপা হবে না। আমাদের এ ধরনের অভিযান চলবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর