,

শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে : শিক্ষামন্ত্রী

news-image
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য শিক্ষকরা হচ্ছেন মূল শক্তি। তাদেরকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। শিক্ষকদের দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ এ জাতীয় পর্যায়ে পুরষ্কার বিতরণে প্রধান অতিথির বক্তিতায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এটি সারা পৃথিবীতে একটি অতুলনীয় উদাহরণ। এর ফলে দরিদ্র পরিবার ছেলেমেয়েরা পড়ালেখায় উৎসাহিত হচ্ছে। শতকরা ৪০ ভাগ শিক্ষার্থী বৃত্তি দেওয়া হচ্ছে।
নাহিদ বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  ও অধ্যক্ষদের নির্বাচনের মাধ্যমে ভাল কাজ কাজের উৎসাহ প্রদান ও পুরুষ্কার প্রদান করা হচ্ছে। এ ছাড়া নেতৃত্ব বিকাশের জন্য শ্রেষ্ঠ রোভার, বিএনসিসি ,রেঞ্জারদের পুরুষ্কার প্রদান করা হয়েছে। স্কুল পর্যায়ে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, হামদ, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে এ সকল প্রতিযোগিতা ভাল ভূমিকা রাখছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেইন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও সচিব আলমগীর। এর আগে তিনি বিজয়ীদের  হাতে পুরুষ্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর