,

ইউনিয়ন পর্যায়ে হবে আওয়ামী লীগের বর্ধিত সভা

news-image

ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে দুই ধাপে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ধানমন্ডি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কদের বলেন, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী এবং বরিশাল বিভাগে প্রথম ধাপের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে ৩০ জুন সকাল সাড়ে ১১ টায়। এতে উপস্থিত থাকবেন ইউনিয়ন পর্যায়ের দলীয় চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

দ্বিতীয় ধাপে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে ৭ জুলাই সকাল সকাল সাড়ে ১১ টায়। এই ধাপে অংশগ্রহণ করবে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ ও খুলনা বিভাগের অন্তর্গত ইউনিয়ন সমূহের দলীয় চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

আওয়ামী লীগ আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে