,

বার্লিনে ইমাম ও রাব্বি একই সাইকেলে, অংশ নিলেন সম্প্রীতির মিছিলে

news-image

‘মিটটুরেসপেক্ট’ নামে সকল ধর্মের অনুসারীদের মধ্যে সম্প্রীতির আহবান জানিয়ে এক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে একই সাইকেলে চড়লেন মুসলিম ইমাম ওসমান ওয়েরস ও ইহুদি রাব্বি আকিভা ওয়েনগার্টেন। সেন্ট্রাল বার্লিনে এই সম্প্রীতির মিছিলে তাদের দেখে অনেকে অভিভূত হয়ে পড়েন। সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা মিলে সকল ধর্মকে শ্রদ্ধা, বর্ণবাদের বিরুদ্ধে ‘মিটটুরেসপেক্ট’ আন্দোলনের সূচনা করেছেন। এ আন্দোলনের অনুসারীদের মধ্যে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমরা মিলে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন যারা একত্রে যার যার ধর্মীয় রীতি অনুসারে প্রার্থনায় সমবেত হতে পারেন।

মিছিলে ২ শতাধিক অংশগ্রহণকারীদের মধ্যে একজন মুসলিম ধর্মীয়বেত্তা এন্ডার চেটিন বলেন, আমরা ইমাম ও রাব্বিরা একটি ভাল উদাহরণ তৈরি করতে চাই। বার্লিনের অনেক মসজিদ ও সিনাগগ অতিক্রম করে মিছিলটি একটি সমাবেশ চত্বরে এসে শেষ হয় যেটি ১৯৩৩ সালে নাজিদের হাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

রাব্বি আন্দ্রেয়াস নাকামা বলেন, আমরা এ সম্প্রীতির মিছিল অংশ নিয়ে বলতে চাচ্ছি আমরা একই সৃষ্টিকর্তার সৃষ্টি এবং ভিন্ন ধর্মের মধ্যে দিয়ে ¯্রষ্টাকে অনুসরণ করছি। ইমাম ও রাব্বির একই সাইকেলে ওঠার অর্থ একই ধরনের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া। টাইমস অব ইসরায়েল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর