,

বিয়ের পরদিন বর ‘নিখোঁজ’!

news-image

বিয়ের একদিন পর সৌদি প্রবাসী শেখ ফরিদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ফেনীর সোনাগাজীতে শনিবার (২৩ জুন) রাতে পৌরসভা এলাকার চর গনেশ গ্রামের নিজ বাসা থেকে মোবাইলে কথা বলতে বের হয়ে আর ফেরেননি তিনি।

রবিবার (২৪ জুন ) এ ঘটনায় শেখ ফরিদের বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে এদিন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ প্রবাসী শেখ ফরিদ আড়াই বছর পর সৌদি আরব থেকে বাড়িতে এসে শুক্রবার (২২ জুন) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে বিয়ে করেন। বিয়ের একদিন পর শনিবার (২৩ জুন) রাত ৯টার দিকে তার ব্যবহৃত মোবাইলে একটি কল আসে। এসময় তিনি নববধূকে রেখে ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যান।

কিন্তু দীর্ঘ ১ ঘণ্টা হয়ে গেলেও ফরিদ ফিরে না আসায় পরিবারের লোকজন তার মোবাইলে কল দিয়ে তা বন্ধ পান। পরে তার পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা শেখ ফরিদের বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

পরদিন রবিবার (২৪ জুন) সকালেও তার ভাইসহ আত্মীয়-স্বজনরা তাকে আরো একাধিক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে নিখোঁজ ব্যক্তির ভাই আরিফ হোসেন বলেন, শেখ ফরিদ দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকে। তার (ফরিদ) সঙ্গে কারো কোনো ধরনের বিরোধ নেই। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে। এজন্য তিনি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, নিখোঁজ সৌদি প্রবাসী যুবককে উদ্ধার ও তার সন্ধানে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে। পুলিশ শেখ ফরিদের মোবাইলের কল লিস্ট বের করে যাচাই-বাচাইয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো জানান, এ ঘটনায় তার স্ত্রীসহ পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর