,

‘মেসি, আমার জীবন তোমার জন্য’ লিখে আত্মহত্যা করা যুবকের লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ০-৩ গোলে হারার পর হতাশায় বাড়ি ছাড়েন ভারতীয় যুবক দিনু জোসেফ (৩০)। গতকাল রোববার লিওনেল মেসির ওই ভক্তের লাশ কেরালা রাজ্য থেকে উদ্ধার করে পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার আর্জেন্টিনার খেলার পর পরই খোঁজ পাওয়া যাচ্ছিল না দিনুর। তার ঘর থেকে উদ্ধার হওয়া একটি বইয়ে ‘মেসি, আমার জীবন তোমার জন্য, বিশ্বকাপ তোমার হাতে দেখার অপেক্ষা করছি’ লেখা ছিল।

অপরটিতে, ‘আমার দল তাদের যাত্রা শুরু করল, সঙ্গে আমার জীবন। এবার আমি জিতবই’ লিখেন দিনু।
এ সময় একই জায়গা থেকে দিনুর একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘এ বিশ্বে আমার আর কিছু দেখার নেই। চললাম… আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তার বাড়ির লোকেরা থানায় নিখোঁজ ডায়েরি করার পর থেকেই পুলিশ তার সন্ধান করছিল।
জানা গেছে, বেসরকারি একটি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন দিনু।
দিনুর বাবা জানিয়েছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অন্ধ ভক্ত তার ছেলে। ক্রোয়েশিয়ার কাছে হেরে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই আর্জেন্টিনার ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আর এ কারণে প্রচণ্ড দুঃখ পেয়েছে দিনু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর