,

২০১৯ সালে একটি তেল উত্তোলন সীমা চুক্তির পরিকল্পনা হয়েছে: রাশিয়ান তেলমন্ত্রী

news-image

ওপেকভূক্ত এবং ওপেক বহির্ভূত দেশগুলো ২০১৯ সালে একটি নতুন তেল উত্তোলন সীমা চুক্তির পরিকল্পনা করছে। রাশিয়ার তেলমন্ত্রী আলেক্সান্দার নোভাক এই তথ্য জানিয়েছেন। ভিয়েনায় একটি বৈঠকে জুলাই থেকে তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেবার পর একথা জানান নোভাক।

নোভাক বলেন, ‘আমরা এবছরের শেষ নাগাদ একটি চুক্তির কথা ভাবছি। আজকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমরা এই চুক্তির নকশা আলোচনা করেছি। এর ফলে চুক্তির আগে সকলে এটি নিয়ে ভাবনা চিন্তা করতে পারবেন।’ এর আগে তেল উৎপাদনকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে দিনে ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য ইরান এবং ভেনিজুয়েলা শুরু থেকেই অতিরিক্ত তেল উৎপাদনের বিরোধীতা করে আসছিলো। তবে বৈঠকে সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই চুক্তিটির মেয়াদ ২০১৮ সালেই শেষ হয়ে যাবে। নোভাক জানিয়েছেন তাই আগেই একটি বিকল্প পরিকল্পনা করে রাখা হয়েছে। তিনি আরো জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে নির্ধারিত বৈঠকে এই চুক্তিটির খসড়া নিয়ে আলোচআ করা হবে। -সিএনবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর