,

উচ্চমাত্রায় লবণ গ্রহণ মৃত্যুঝুঁকি বাড়ায়

news-image

ডেস্ক রিপোর্ট: উচ্চমাত্রায় লবণসমৃদ্ধ খাবার উচ্চরক্তচাপ তথা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, এ কথা সবাই জানে। কিন্তু খাবারে লবণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগ আর ঝুঁকির মাত্রাও সমান্তরালভাবে বাড়তে থাকে কিনা, এ প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি এক গবেষণা চালিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন হসপিটালের (বিডব্লিউএইচ) বিশেষজ্ঞরা। এতে দেখা গেছে, দেহে সোডিয়াম তথা লবণ গ্রহণের মাত্রা যত বাড়ে, হৃদরোগ ও মৃত্যুর ঝুঁকিও এর সঙ্গে সমান্তরালভাবে বাড়ে। শুধু তা-ই নয়, এ ঝুঁকি পরিমাপেরও এক উপায় বের করেছেন গবেষকরা। তারা বলছেন, দেহে সোডিয়াম গ্রহণের মাত্রা পরিমাপ করতে পারলেই ঝুঁকির মাত্রাও নির্ণয় করা যাবে। গবেষণায় উঠে আসা ফল সম্প্রতি নিবন্ধ আকারে ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশ হয়েছে। খবর সায়েন্স ডেইলি।

দেহে সোডিয়াম গ্রহণের মাত্রা পরিমাপ সম্পর্কে বিডব্লিউএইচের মেডিসিন বিভাগে বায়োস্ট্যাটিস্টিশিয়ান ন্যান্সি কুক বলেন, ‘মাত্রা নিরূপণে জটিলতার বিষয়ে সোডিয়ামের যথেষ্টই কুখ্যাতি রয়েছে। লবণের সঙ্গে কতটা সোডিয়াম দেহে গ্রহণ করা হচ্ছে, সে বিষয়ে আসলে খুব কম লোকেই মাথা ঘামায়। এ কারণে খাদ্যতালিকা-সংক্রান্ত প্রশ্নোত্তরের মাধ্যমে সোডিয়ামের মাত্রা নিরূপণের বিষয়টি একেবারেই অসম্ভব। এক্ষেত্রে সোডিয়াম এক্সক্রেশনই (দেহ থেকে নিঃসরিত সোডিয়াম পরিমাপ) সর্বোত্তম পন্থা। কিন্তু এ-সংক্রান্ত তথ্য বের করারও অনেক উপায় রয়েছে এবং এ বিষয়ে একেবারে নিখুঁত তথ্য বের করতে আমরা একাধিক পন্থা অনুসরণ করেছি।

স্বাস্থ্য পরীক্ষায় উচ্চরক্তচাপের লক্ষণযুক্ত প্রায় তিন হাজার ব্যক্তির শারীরিক ও সোডিয়াম-সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন গবেষকরা। তারা দেখতে পান, নিম্ন ও উচ্চমাত্রায় সোডিয়াম গ্রহণ— উভয় ক্ষেত্রেই মৃত্যুঝুঁকি বাড়ে। তবে দেহে সোডিয়াম গ্রহণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এর সমান্তরালে মৃত্যুঝুঁকিও বেড়ে যায় অনেকখানি। সূত্র: বণিক বার্তা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর