,

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রোববার (২৩ জুন) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বাসস।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এটি ছিল সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হকের বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে বিদায়ী সেনাপ্রধান তার দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পাওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ মো. আবদুল হামিদ যথাযথভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হককে ধন্যবাদ জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাৎ করেন সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর