,

ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

news-image

বিনোদন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। এই উন্মাদনায় বাদ পড়েনি বাংলাদেশও। এ দেশের মানুষও অধির আগ্রহে এই খেলা উপভোগ করছেন। যে যার পছন্দের ফুটবল দলকে নিয়ে করছেন উন্মাদনা।
তবে বাংলাদেশের অধিকাংশ ফুটবলপ্রেমীর পছন্দের তালিকায় রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এ উন্মাদনায় দর্শকদের আনন্দের ভেলায় ভাসালেন কন্ঠশিল্পী প্রতীক হাসান।

‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা?’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন তিনি। গানটির মিউজিক ভিডিও ২২ জুন ইউটিউবে প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

অনুরূপ আইচের লেখায় ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা? বলনা রে বল না সোনা!’ গানটির সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন জুয়েল মোর্শেদ। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। গানটিতে শিল্পী প্রতীক হাসান ছাড়াও মডেল হিসেবে অংশ নিয়েছেন আইরিন আফরোজসহ আরও অনেকে।

প্রতীক হাসান বলেন, ‘গানটির কথাগুলো খুবই মজার। প্রেমিকের উৎসুক মন জানতে ব্যাকুল তার প্রেমিকা কোন দলের সাপোর্টার? তার মন পেতে সে দরকার হলে হানিমুনে রাশিয়া যাবে। তাদেরও প্রেম,খুনসুটি,ঝগড়াঝাটি পুরো বিষয়টাই ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভিডিওর প্রয়োজনে আমাকে বেশকিছু ড্যান্স স্টেপও শিখতে হয়েছে। আমাদের এই কষ্ট সার্থক হয়েছে, কেন না গানটি প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে