,

বিএনপির প্রার্থী রাজশাহীতে বুলবুল, বরিশালে মজিবুর

news-image

নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বরিশালে মজিবুর রহমান সরোয়ারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে সিলেট সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে সোমবার।

রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

সিলেটে মেয়র পদে জামায়াতকে ছাড় দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এর আগে, গত বৃহস্পতিবার (২১ জুন) রাতে তিন সিটি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে বিএনপির মনোনয়ন বোর্ড।

এদিকে, সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করা না হলেও জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মেয়র আরিফুল হক।

অন্যদিকে, তিন সিটিতে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরউদ্দিন আহমেদ কামরান আর বরিশালে সাদিক আবদুল্লাহকে প্রার্থী করেছে দলটি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে