,

এক রাতে প্রিয়াঙ্কার সাজসজ্জায় খরচ ৯ লাখ!

news-image

বিনোদন ডেস্ক: মার্কিন গায়ক নিক জোনাসকে নিজ দেশ ভারতের মুম্বায়ে নিয়ে এসেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। গত শুক্রবার রাতে জোনাসকে নিয়ে ডিনার করতে বাইরে যান প্রিয়াঙ্কা। ওই রাতে সবার নজর পড়ে প্রিয়াঙ্কার পোশাকের ওপর।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়, ডিনার করতে যাওয়ার সময় প্রিয়ঙ্কা চোপড়া পরেছিলেন সাদাকালো টপ আর স্কার্ট। দেখতে খুব যে চটকদার তা নয়, তবে ভালো লাগছিল প্রিয়ঙ্কাকে। কিন্তু ওই পোশাক, ব্যাগ আর জুতার দাম জানলে আপনার মাথা ঘুরে যেতে যেতে পারে।

এএলসি ব্র্যান্ডের টপ আর স্কার্ট পরেছিলেন বাজিরাও মস্তানির কাশীবাঈ। টপের দান ১৬ হাজার ৩৬৮ টাকা, স্কার্ট ২৮ হাজার ৯৫৮। ব্যাগের দাম ৭ লাখ ৮০ হাজার ৪৪৬ টাকা ও পায়ের স্যান্ডেলের দাম ৫৭ হাজার ৩৪৫ টাকা।

প্রিয়ঙ্কার সঙ্গে তার বয়ফ্রেন্ড নিক জোনাসের দেখা হয় গত বছর মেট গালা অনুষ্ঠানের লাল কার্পেটে। তখন থেকেই তাঁদের ঘনিষ্ঠতা, তারপর প্রেম।

ভারতে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করতে আসার আগে যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে তার আলাপ করিয়ে দেন নিক। নিউ জার্সিতে নিকের আত্মীয়ের বিয়েতে যোগ দেন প্রিয়াঙ্কা। সেখানে কখনো নিকের হাতে হাত রাখা অবস্থায়, কখনো ঘনিষ্ঠভাবে একত্রে দুজনের সময় কাটানোর ছবি ভাইরাল হয়েছে। এরপর তার দাদা কেভিন, বৌদি এবং ভাইঝির সঙ্গেও প্রিয়াঙ্কার আলাপ করিয়ে দেন নিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর