,

এই দলটিকে আর্জেন্টিনা মনে হয়নি: মাশরাফি

news-image

বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ফুটবল বিশ্বকাপ উপভোগ করেন। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ঢাকা পড়ে গেছে। অনেক ক্রিকেটার ঠিকমতো ম্যাচ দেখতে পারছেন না।

বিশ্বকাপের ডামাডোলে নীরবে শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ টেস্ট দল। অধিকাংশ ক্রিকেটারের প্রিয় দল আর্জেন্টিনা। নেইমারের ব্রাজিলকেও অনেকে সমর্থন করেন।

নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আর্জেন্টিনার। ব্রাজিল ও জার্মানি প্রথম ম্যাচের ধাক্কা সামলে নিয়েছে। আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা।

তবে এই আর্জেন্টিনাকে মোটেও তাদের মানের কাছাকাছি মনে হচ্ছে না মাশরাফির। তিনি বলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখেছি, এই দলটিকে আর্জেন্টিনার মনে হয়নি। মনে হয়েছে অচেনা কোনো দলকে দেখছি। মেসি হয়তো নিজের মান অনুযায়ী খেলতে পারছেন না। কিন্তু তাকে শুধু দোষ দিয়ে লাভ নেই। ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ইনজুরি টাইমে দুই গোল দিয়ে জিতেছে। জার্মানি প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ইনজুরি টাইমে গোল করে জিতেছে। এ দুই বড় দল নিয়ে মাশরাফি বলেন, জার্মানির খেলা সবসময়ই অসাধারণ। তারা জানে কীভাবে পাওয়ার ফুটবল খেলতে হয়। প্রথম ম্যাচের ধাক্কা সামলে নিয়েছে। ব্রাজিল ফুটবলটা ভালো বোঝে। এই বিশ্বকাপেও হয়তো তারা ভালো করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর