,

গোপন ক্যামেরা দিয়ে কি করা হয়েছিল দেখুন………

news-image

দক্ষিণ কোরিয়ার নারীরা নীল ছবির ব্যবসায়ীদের দাপটে বিষিয়ে উঠেছে।ঘরে-বাইরে কোথাও যেন শান্তি নেই। কেউ জানে না কোথায় বসানো হয়েছে গোপন ক্যামেরা। টয়লেট থেকে শুরু করে পাবলিক যানবাহন সর্বত্রই নীল ছবির ব্যবসায়ীরা গোপনে ক্যামেরা পেতে রেখেছেন। এরই প্রতিবাদ সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায় নেমে এসেছিলেন অন্তত ৩০ হাজার নারী।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের ইতিহাসে নারীদের এত বিশাল বিক্ষোভ ও সমাবেশ আর কখনো হয়নি। বিক্ষোভকারীরা বলেছেন, তারা রাস্তাঘাটে কোথাও নিরাপদ অনুভব করতে পারেন না। সর্বত্রই গোপন ক্যামেরার ভয়ে থাকতে হয়। কিন্তু পুলিশ এসব অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। পর্ন ব্যবসার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

কলকাতা টুয়েন্টিফোর’র এক প্রতিবেদনে বলা হয়, ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণের সঙ্গে জড়িতদের পাশাপাশি যারা তা ডাউনলোড করেন এবং দেখেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন নারী বিক্ষোভকারীরা। তারা বলছেন, অনেক নারীই টয়লেটে যাওয়ার সময় নানা উপায়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন সেখানে ক্যামেরা বসানো আছে কিনা। কিন্তু এরপরও ক্যামেরা বিষাক্ত ছোবল থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন না। গোপনে ধারণকৃত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা বিপুল অংকের অর্থ আয় করছে।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর