,

জাপান-সেনেগাল, কারো আশা পূরণ হলো না

news-image

 

পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে সেনেগাল। আর কলম্বিয়াকে একই ব্যবধানে হারিয়ে সূচনা করে জাপান। এ ম্যাচে যে দল জিতত, সেই দলই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেত।

তবে সেই আশা কারও পূরণ হলো না। জাপান-সেনেগালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফলে দুই দলেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অপেক্ষা বাড়ল।

একাতেরিনবার্গ এরিনায় আক্রমণাত্মক শুরু করে সেনেগাল। সূচণালগ্নে ঘন ঘন আক্রমণে জাপানকে ঠেসে ধরেন সেনেগালিজরা। ফলও হাতেনাতে পান তারা। ১১ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে ঠিকানায় বল পাঠান সাদিও মানে।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় জাপান। মুহুর্মহু আক্রমণে সেনেগাল শিবিরে ত্রাস ছড়ান জাপানিরা। সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি। ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করে তাদের সমতায় ফেরান তাকাশি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে উঠে সেনেগাল। তাদের প্রচেষ্টা আলোর মুখও দেখে।

বিরতি থেকে ফিরে জাপানকে ছাড়িয়ে যেতে মরিয়া হয়ে উঠে সেনেগাল। তাদের প্রচেষ্টা আলোর মুখও দেখে।৭১ মিনিটে বল জালে জড়ান মৌসা ওগুই।

তবে সেনেগালের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পর তাদের জালে বল জড়িয়ে তা ভেস্তে দেন কেইসুকে হোন্ডা।

এরপর অ্যাটাক কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা। তবে শেষ অব্দি আর কেউই গোলমুখ খুলতে পারেনি। ফলে ২-২ সমতায় পরিসমাপ্তি ঘটে ম্যাচের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর