,

দুই ম্যাচ নিষিদ্ধ জাকা-শাকিরি

news-image

স্পোর্টস ডেস্ক:
সার্বিয়ার বিপক্ষে আপত্তিকর গোল উদযাপন করার দায়ে শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন সুইজারল্যান্ডের দুই তারকা ফুটবলার গ্রানিত জাকা এবং জাদরান শাকিরি। বড় কোনো শাস্তির সম্ভাবনাও দেখা যাচ্ছিল। অবশেষে, সেই শাস্তি পেয়েই গেলেন এই দুই সুইস ফুটবলার। দুই ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩৮০০ ইউরো করে জরিমানা করা হয়েছে তাদের দু’জনকে।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোল করার পর উভয়ই ‘ডাবল ঈগল’ ভঙিতে উদযাপন করেন। এ উদযাপনের পেছনে অবশ্য রয়েছে এক বিরাট ইতিহাস। জাকা এবং শাকিরি উভয়ই ছিলেন কসোভোর অধিবাসী। ১৯৯৯ সালে সেখানে গণহত্যা চালায় সার্বিয়ান সেনারা। সেটারই প্রতিবাদে আলবেনিয়ার পতাকায় থাকা ডাবল ঈগলের মত উদযাপন করেন কসোভো তথা আলবেনিয়া থেকে অভিবাসী হয়ে সুইজারল্যান্ডে চলে আসা জাকা ও শাকিরি।

তবে জাকা-শাকিরির এমন উদযাপন ভালো চোখে দেখেনি ফিফা। ফিফা স্বীকৃত কোন ম্যাচে কেউ জাতিগত বিদ্বেষ ছড়ানোর কাজ করলে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা করার আইন রয়েছে। তদন্তের পর তাই জাকা-শাকিরিকেও এ শাস্তির মুখোমুখি হতে হলো।

সুইজারল্যান্ডের পরবর্তী গ্রুপ ম্যাচ রয়েছে কোস্টারিকার বিপক্ষে। জাকা-শাকিরি দুজনই ওই ম্যাচ মিস করবেন। সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে উঠলে ওই ম্যাচও মিস করবেন এ দুই ফুটবলার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর